অরুণা বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৬ জুন ২০২৪ বুধবার
অরুণা বিশ্বাস
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। বর্তমানে তার ব্যস্ততা নাটক-টেলিফিল্ম নিয়েই। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। প্রায়ই নিজের ভালো লাগা-মন্দ লাগার কথা শেয়ার করেন ফেসবুকের পাতায়। তারই ধারাবাহিকতায় বুধবার (২৬ জুন) বিকেলে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে নিজেদের মন্তব্য জানাতে ভোলেননি অরুণার দীর্ঘদিনের সহকর্মীরা।
ফেসবুক পোস্টে অরুণা বিশ্বাস লিখেছেন,‘আমার জীবনের দুঃখ হলো আমার কোনো আত্মীয়-স্বজন ক্ষমতার উচ্চতর কোনো জায়গায় নাই। আর বন্ধু-বান্ধব, পরিচিত যাদের আমি আপন মনে করেছি, সেটা আমি বহুবার তাদের বিপদের সময় আমার সাধ্যমতো পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। কিন্তু তারা যখন কোনো ক্ষমতা পেয়েছে আমাকে মনে রাখে নাই।’
তিনি আরও লিখেছেন, ‘বাবা চলে গেছেন জীবন সংগ্রাম শুরু। জীবন কত প্রকার ও কী কী সব শিখে গেছি। জীবন আসলেই সুন্দর আনন্দময়।’ অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে চিত্রনায়ক সোহেল রানা লিখেছেন, ক্ষমতায় গেলে কেউ কাউকে মনে রাখে না।
চিত্রনায়িকা মুনমুন লিখেছেন, দিদি আমিও এই বাস্তবতার মুখোমুখি হয়েছি অনেকবার। একটা সময় এমন হয়েছে যে, চারদিকে তাকিয়ে দেখি আমি একা। পাশে একজন বন্ধুও পাইনি। আর যারা পাশে ছিলো তাদের কাছে স্বার্থটাই বড় ছিলো। তোমার প্রতি আমার শুভকামনা। অনেক অনেক ভালোবাসা দিদি। অভিনেত্রী সোহানা সাবা লিখেছেন, নামই যার পরিচয়, তার আর কিছু লাগে? জাদুশিল্পী জুয়েল আইচ লিখেছেন, দুঃখ করো না প্রিয় অরুণা। মনে রেখো, আপনা হাত জগন্নাথ।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








